সব অপারেটরে টোল ফ্রি নম্বর দাবি

১১ মার্চ, ২০২০ ১৮:৪৫  
কোভিট-১৯ (করোনা ভাইরাস) মোকাবেলায় টেলিনেটওয়ার্ক ব্যবহার করে সচেতনতা তৈরিতে বিটিআরসি’র হস্তক্ষেপ চেয়েছে মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। টেলিকম অপারেটরদের মাধ্যমে এ বিষয়ে মুঠোফোনে সচেতনতা বার্তা পাঠানো এবং বিনামূল্যে কল করে স্বাস্থ্যসেবা পাওয়ার ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে সংগঠনটি। একইসঙ্গে বিটিআরসি-তে গ্রাহকদের গচ্ছিত সামাজিক নিরাপত্তা তহবিল থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণের দাবি জানিয়েছে। বুধবার (১১ মার্চ) এই দাবি সংশ্লিষ্ট একটি চিঠি কমিশনে জমা দিয়েছে মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। চিঠিতে প্রতিটি অপারেটরই যেন আইইসিডিআরবি’র জরুরী নাম্বারে টোল ফ্রি কল সেবা চালু করে সেই দাবি জানানো হয়েছে।